মান্দা উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালিকাপুর চককালিকাপুর স্কুল এন্ড কলেজ অন্যতম। এর প্রতিষ্ঠাকাল ১৯৯৬ সাল। এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ- মোহাম্মদ আব্দুল আলিম। প্রতিষ্ঠানটি মান্দা উপজেলা সদর হতে দক্ষিন-পূর্ব দিকে ১০ কিলোমিটার দূরে চককালিকাপুর গ্রামে অবস্থিত। এ প্রতিষ্ঠানের একই আঙ্গিনায় চককালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান। প্রতিষ্ঠানের পূর্বপাশ দিয়ে মান্দা থেকে বাগমারা যাবার সংযোগ সড়ক রয়েছে। এখানে সর্বদা প্রাকৃতিক ছায়াঘেরা, মনোরম ও শিক্ষা বান্ধব পরিবেশ বিরাজমান । এই আবহমান প্রতিষ্ঠানটি বেশ কিছু আত্মত্যাগী ও দক্ষ ব্যাক্তির দ্বারা আজ অবধি পরিচালিত হচ্ছে। অনেক দানবীর ব্যক্তিত্বের সহানুভুতির পরশে প্রতিষ্ঠানের কিছু স্থায়ী সম্পদ অর্জিত হয়েছে । দক্ষ প্রতিষ্ঠান প্রধান ও একঝাঁক চৌকষ-মেধাবী শিক্ষক মন্ডলির সমন্বয়ে শিক্ষনুরাগী এলাকাবাসী-অভিভাবকদের সহযোগিতায় এবং সুশিল পরিচালনা কমিটির হাত ধরে সুনামের সহিত প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন সময়ে অর্জন করেছে উপজেলা, জেলা, বিভাগ ও রাষ্ট্রীয়ভাবে নানা পুরষ্কার। এই ধারা অব্যাহত রাখতে ও উত্তরোত্তর সুনাম অর্জনের জন্য প্রতিষ্ঠানটি সম্পূর্ণ মাদক মুক্ত ও সুশৃংখল পরিবেশে পাঠদানের উপযোগিতার ধারা রক্ষার্থে সর্বসাধারণ এবং শিক্ষানুরাগী-শিক্ষাবান্ধব ব্যক্তিবর্গের নিকট আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি।
মান্দা উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালিকাপুর চককালিকাপুর স্কুল এন্ড কলেজ অন্যতম। এর প্রতিষ্ঠাকাল ১৯৯৬ সাল। এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ- মোহাম্মদ আব্দুল আলিম। প্রতিষ্ঠানটি মান্দা উপজেলা সদর হতে দক্ষিন-পূর্ব দিকে ১০ কিলোমিটার দূরে চককালিকাপুর গ্রামে অবস্থিত। এ প্রতিষ্ঠানের একই আঙ্গিনায় চককালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান। প্রতি...